ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ভিআইপি প্রটোকল ছাড়াই ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন দেওয়াল ভাঙচুর ইরানকে সমঝোতা বা আত্মসমর্পণের কঠোর বার্তা দিলেন ডনাল্ড ট্রাম্প ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গাজার স্বাস্থ্য স্থাপনায় ইসরাইলি হামলার নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে তেলের দাম ইরানের সামনে আলোচনার শেষ সুযোগ, হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল তেহরান তীব্র দাবদাহে পোশাক শ্রমিকদের জীবন ও আয়ের ওপর বাড়তি চাপ রামগতিতে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো সাড়ে ১০ হাজার টাকায়

গাজার স্বাস্থ্য স্থাপনায় ইসরাইলি হামলার নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

গাজায় চলমান সংঘাতের মধ্যে স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরাইলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গাজার স্বাস্থ্য অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে টেড্রোস বলেন, গত ১ আগস্ট আল-আকসা হাসপাতালের কাছে একটি চিকিৎসাসামগ্রীর গুদামে ইসরাইলি হামলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সরবরাহ করা কিছু প্রয়োজনীয় সামগ্রীও ছিল। এই হামলায় আল-আকসা হাসপাতালের অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

টেড্রোস আধানম গেব্রেইয়েসুস দৃঢ়ভাবে বলেন, স্বাস্থ্যসেবা স্থাপনায় কোনো অবস্থাতেই হামলা চালানো উচিত নয়। এ ধরনের স্থাপনাগুলোকে কোনোভাবেই সামরিকীকরণ করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৪ হাজার মানুষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গাজার স্বাস্থ্য স্থাপনায় ইসরাইলি হামলার নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আপডেট সময় : ০৯:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬