ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পূর্ব সীমান্ত সংলগ্ন কৌশলগত অঞ্চলগুলোতে চীনের তৈরি ২৫০টি অত্যাধুনিক এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড স্বয়ংক্রিয় হাউইটজার (কামান) মোতায়েন করেছে পাকিস্তান। ইসলামাবাদের এই সামরিক পদক্ষেপকে ভারতের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর পরবর্তী সময়ে নিজেদের সামরিক ও আর্টিলারি সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে থাকা পূর্বাঞ্চলীয় সীমান্তের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রধান প্রধান সেক্টরগুলোতে এই ১৫৫ মিমি আর্টিলারি সিস্টেমগুলো স্থাপন করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’ কর্তৃক তৈরিকৃত এসএইচ-১৫ হাউইটজারটি আধুনিক প্রযুক্তি ও উচ্চ গতিশীলতাসম্পন্ন। ৬×৬ চ্যাসিসের ওপর নির্মিত এই অস্ত্রটিতে ৪০০ হর্সপাওয়ারের একটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন রয়েছে। এর ফায়ারিং রেঞ্জ সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত, তবে রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহার করলে এর পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে এটি প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলা বর্ষণ করতে সক্ষম এবং দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্র মোতায়েন বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার ক্রমবর্ধমান গভীর প্রতিরক্ষা সহযোগিতার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন। সামরিক শক্তিবৃদ্ধির এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

আপডেট সময় : ০৮:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬