ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত অগ্রণী ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ নারী দল ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা ঢাবিতে নিকাবধারী শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি আমরা ভারতবিরোধী নই, বরং আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ জেসুসকে গালাগাল করেই রোনালদোর ক্যাম্প ছাড়া উচিত ছিল: রোমারিও বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ লুট দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাপানের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে শপিংমল ধসে বহু মানুষ আটকা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে কুমামোতো শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ভাঙন ও ভবন ধসের ঘটনা ঘটেছে।

কুমামোতো শহরের অ্যিয়ন মলে ভূমিকম্পের পরপরই একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনের দ্বিতীয় তলা ধসে পড়ে। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, এ সময় ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, মলের ২০ থেকে ৩০ জন কর্মচারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের পর ধোঁয়া ও বিস্ফোরণ দেখা গেলেও মলের কর্মীরা দ্রুত ক্রেতাদের বের করে নেওয়ার চেষ্টা করেছেন। যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, অ্যালার্মের শব্দের মধ্যেও মানুষ অনেকটা শান্তভাবে ভবন থেকে বেরিয়ে আসছেন, কেউ কেউ শিশুদের কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। মলের গাড়ি পার্কিং এলাকার দেয়ালে বড় ধরনের ফাটল ও ছাউনি ভেঙে পড়ার দৃশ্যও ফুটে উঠেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আহতের খবর পাওয়ার পর মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ৩ হাজার ৬০০ সদস্যের আত্মরক্ষা বাহিনী (সেলফ-ডিফেন্স ফোর্স) মোতায়েন করা হয়েছে। উদ্ধার ও ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাতভর অভিযান চলছে। এছাড়া ইয়াতসুশিরো শহরের নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় একটি চিমনি ধসে কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঐতিহাসিক কুমামোতো দুর্গের প্রাচীরের একটি অংশও এই ভূমিকম্পে ধসে পড়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬১টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার তীব্রতা ১ থেকে ৬-এর মধ্যে। আগামী দিনগুলোতে আরও শক্তিশালী কম্পন হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ‘দ্বিতীয় দিনের বড় আফটারশক’-এর ঝুঁকির বিষয়ে নাগরিকদের রেডিও ও টেলিভিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগের পর প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং উপকূলীয় এলাকায় সাময়িক সুনামি সতর্কতা জারি করা হলেও তা পরে প্রত্যাহার করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাপানের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে শপিংমল ধসে বহু মানুষ আটকা

আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬