ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০ বাজারে এল মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত অগ্রণী ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ নারী দল ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা ঢাবিতে নিকাবধারী শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি আমরা ভারতবিরোধী নই, বরং আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ জেসুসকে গালাগাল করেই রোনালদোর ক্যাম্প ছাড়া উচিত ছিল: রোমারিও

দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসন ব্যবস্থা গড়ে তুলতে ১০ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 'ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট' নামের এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৪০ হাজার পরিবার আবাসন সুবিধার আওতায় আসবে। ২০৩১ সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ঋণচুক্তিতে এবং পিকেএসএফ-এর পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির পক্ষে উভয় চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

এই প্রকল্পের অধীনে মূলত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। এই ঋণের মাধ্যমে তারা নতুন ঘর তৈরি কিংবা বিদ্যমান বাড়ি মেরামত ও সংস্কার করতে পারবেন। বিশেষ করে নারী এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দারা এই আবাসন প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় রেখে বন্যা, ঘূর্ণিঝড় ও তীব্র দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিতে ঘরগুলোর নকশা ও নির্মাণকৌশল বিশেষভাবে প্রস্তুত করা হবে। নিরাপদ বাসস্থানের পাশাপাশি দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দীর্ঘমেয়াদি সহনশীলতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি

আপডেট সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬