ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত কিশোরগঞ্জের কৈতরীপাড়ার ৩ কিমি সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১২৩৩ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন খুলনা বিভাগে, সেখানে ২৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য অঞ্চলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৯ জন এবং বরিশাল বিভাগে ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১২৩৩ জন

আপডেট সময় : ০৭:০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬