ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডিত হওয়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ছয় কর্মকর্তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে এই ছয় কর্মকর্তা সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করেছেন। দণ্ডিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুলকে ২৬ জানুয়ারি ২০২৬ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি এবং অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বরখাস্ত করা হয়েছে।

কর্মরত অবস্থায় শাহ আলম মো. আখতারুল ইসলাম সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ছিলেন, যিনি এর আগে ডিএমপির রমনা জোনে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল কক্সবাজারের উখিয়ায় ৮ এপিবিএনে কর্মরত ছিলেন এবং পূর্বে ডিএমপির রমনা জোনে সহকারী পুলিশ কমিশনার ছিলেন। রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজশাহীর সারদায় পুলিশ সুপার হিসেবে সংযুক্ত মো. আসাদুজ্জামান এর আগে ঢাকা জেলার পুলিশ সুপার ছিলেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. আব্দুল্লাহিল কাফি এবং কক্সবাজারের ১৬ এপিবিএনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম—যিনি পূর্বে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন—তাদেরও ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ৬ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

আপডেট সময় : ১২:২৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬