ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৯ দিনে ২৭১ কোটি ডলারের রেমিট্যান্স পেল বাংলাদেশ লন্ডনে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম চীন-ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী নগর উন্নয়ন ও ইমারত আইন পর্যালোচনায় ৩ মন্ত্রীকে নিয়ে কমিটি ইনসাফ বারাকাহ হাসপাতাল ও রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা চুক্তি ইরানে ৪০০ ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর ‘ভিত্তিহীন’ বলছে চীন বিদেশে গ্রেপ্তার হলে উদ্ধারের হুমকি দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু সুপ্রিম কোর্টে ২৬৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাকিস্তানের হাঙ্গু জেলায় পুলিশ চেকপয়েন্টে ড্রোন হামলা, নিহত ১১ যমুনা সেতু এলাকায় ১২০ একর জমিতে হবে সৌরবিদ্যুৎ কেন্দ্র

ইনসাফ বারাকাহ হাসপাতাল ও রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা চুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবারকে বিশেষ ছাড়ে উন্নত চিকিৎসা সেবা দিতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালটির কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তিতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন। অন্যদিকে, রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে স্বাক্ষর করেন সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন। এই চুক্তির ফলে সোসাইটির সদস্যরা হাসপাতালটিতে নির্ধারিত চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন বলেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন বলেন, আমাদের সদস্যদের কল্যাণে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ইনসাফ বারাকাহ হাসপাতালের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে আমাদের সদস্যরা যেমন সহজে মানসম্মত চিকিৎসা পাবেন, তেমনি রমনা থানার অন্তর্গত সব হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডিজিএম আব্দুল কাইউম ফয়সাল, এজিএম ও হেড অব কাস্টমার কেয়ার মো. হাফিজুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচএম দুলাল। এছাড়া রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, সেক্রেটারি আতিকুর রহমান, নির্বাহী সদস্য আবু আহমেদ মারুফ, কার্যকরী সদস্য সুলতান উদ্দিন, মাহবুব এলাহী ও নজরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে দুই পক্ষ যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইনসাফ বারাকাহ হাসপাতাল ও রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা চুক্তি

আপডেট সময় : ১০:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬