ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ৪ অভিবাসীর মৃত্যু ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক নিয়োগ চাঁদ জয়ের নতুন লড়াই: মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের ২৯ দিনে ২৭১ কোটি ডলারের রেমিট্যান্স পেল বাংলাদেশ লন্ডনে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম চীন-ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী নগর উন্নয়ন ও ইমারত আইন পর্যালোচনায় ৩ মন্ত্রীকে নিয়ে কমিটি

নগর উন্নয়ন ও ইমারত আইন পর্যালোচনায় ৩ মন্ত্রীকে নিয়ে কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানীর ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালাকে যুগোপযোগী এবং কার্যকর করার লক্ষ্যে সরকার তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। গত বুধবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের ক্ষেত্রে আইনি কাঠামো আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত 'দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২' এবং 'দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩' পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নই হবে এই কমিটির প্রধান কাজ।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী নিয়মিত সভার আয়োজন করবে। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

নগর উন্নয়ন ও ইমারত আইন পর্যালোচনায় ৩ মন্ত্রীকে নিয়ে কমিটি

আপডেট সময় : ১০:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬