ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শুরু হলো প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ৪ অভিবাসীর মৃত্যু ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক নিয়োগ চাঁদ জয়ের নতুন লড়াই: মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের ২৯ দিনে ২৭১ কোটি ডলারের রেমিট্যান্স পেল বাংলাদেশ লন্ডনে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম চীন-ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর লন্ডনের একটি রেস্তোরাঁয় প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে। হাফ হাতা শার্ট পরিহিত অবস্থায় তাকে সেখানে বসে ডাব খেতে দেখা যায়। এ সময় লন্ডনের এক ছাত্রদল নেতা তাকে ঘিরে ধরেন এবং তীব্র তোপের মুখে ফেলেন।

ওই ছাত্রদল নেতা রেজাউল করিমকে উদ্দেশ করে বলতে থাকেন, গত ১৭ বছর ধরে ১৮ কোটি মানুষের মধ্যে গুম ও খুনের রাজত্ব কায়েম করেছেন। তিনি ইলিয়াস আলী ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার প্রসঙ্গ টেনে বলেন, এনসিপির নেতাদের মেরে ফেলা হয়েছে এবং সাধারণ ছাত্রদের ওপর নির্যাতন চালানো হয়েছে। এ সময় তিনি সাবেক এই মন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনারা এখন সাউন্ড করে কথা বলার সাহস কোথায় পান?

লন্ডনে অবস্থানরত শ ম রেজাউল করিমের সঙ্গে এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকেও দেখা গেছে। হলুদ রঙের পোশাক পরিহিত রেজাউল করিমের এই প্রকাশ্য উপস্থিতি তার বর্তমান অবস্থান নিয়ে চলা রহস্যের অবসান ঘটিয়েছে। জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতেই তিনি সেখানে অবস্থান করছিলেন।

এর আগে গত বছরের ১৩ জুন রেজাউল করিমকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসে থাকতে দেখা গিয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে একটি ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও তার নির্দিষ্ট অবস্থান গোপন রেখেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

লন্ডনে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

আপডেট সময় : ১১:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬