ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যা বললেন নাহিদ ইসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, অতীতে খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, একই ধরনের হামলা এখন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এনসিপির ওপর চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার কোনো সংস্কার চায় না। একই সঙ্গে দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থানও সরকার চায় না। সে কারণেই বারবার এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায়ও নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করেছিলেন। এদিকে দলের যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি আর মুখ খুলবেন না বলেও ঘোষণা দেন।

এর আগে জেলার গোলাপগঞ্জে এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা 'ভুয়া, ভুয়া' স্লোগান দেয় বলে দলটি অভিযোগ করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: যা বললেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬