ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শুরু হলো প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ৪ অভিবাসীর মৃত্যু ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নতুন মহাপরিচালক নিয়োগ চাঁদ জয়ের নতুন লড়াই: মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের ২৯ দিনে ২৭১ কোটি ডলারের রেমিট্যান্স পেল বাংলাদেশ লন্ডনে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম চীন-ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী

চীন-ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগের ইঙ্গিত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনাই হয়নি, তাই তিনি ধরে নিচ্ছেন যে এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই।

বৈঠক শেষে মার্কিন কূটনীতিক সার্জিও গর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি জানান, তার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করতে পেরে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়ই উঠে এসেছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি সার্বিক অগ্রগতির পথ নিয়ে আলোচনা ছিল, কোনো নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে তিনি জানান। প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ই কথা বলতে পারবে। এছাড়া জ্বালানি সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতা চলমান থাকলেও গ্যাস অনুসন্ধান বা উৎপাদন অংশীদারিত্ব চুক্তি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

রোহিঙ্গা সংকটের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে সহায়তা পায়, তার অর্ধেকেরও বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের বিষয়টি বৈঠকে আলোচনা না হলেও বাংলাদেশ আশা করে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা অব্যাহত রাখবে এবং সংকট সমাধানে বহুপাক্ষিক উদ্যোগে সহযোগিতা করবে। তিনি জানান, সার্জিও গর সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। মিয়ানমারে মানবিক করিডোর সংক্রান্ত কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্র দেয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত সপ্তাহে ম্যানিলায় সার্জিও গরের সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং একই সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের দ্বিপীয় সম্পর্ক বর্তমানে অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর, আওয়ামী লীগের কার্যক্রম কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান। কূটনৈতিক সূত্রমতে, সার্জিও গরের তিনদিনের সফরের শেষ দিন শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

চীন-ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ইঙ্গিত নেই: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬