ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য থেকে ২৭ ইসরাইলি কূটনীতিক বহিষ্কারের হুঁশিয়ারি ৩১ অক্টোবর কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধা নিহত যশোরে কিশোরীর মৃত্যু: আত্মগোপনে ইসকনের অভিযুক্তরা, এখনো মেলেনি হদিস ৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিল সরকার হোমার থেকে এআই: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গল্পকারের ভবিষ্যৎ বিচারহীন পুনর্মিলন কেবল সংঘাতের সাময়িক বিরতি: বে অব বেঙ্গল কনভারসেশন রংপুরে ২১ কেজি ওজনের কালী মূর্তিসহ রজব আলী গ্রেপ্তার স্লো ওভার-রেটের দায়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা শাহজালাল বিমানবন্দরে ভোগান্তি কাটেনি, সঙ্গে যুক্ত হয়েছে অপপ্রচার

সালমান শাহ হত্যা মামলা: ফের নামঞ্জুর খলনায়ক ডনের জামিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আরও একবার নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

জামিন শুনানির পর আইনজীবী সাংবাদিকদের জানান, সিনেমার পর্দায় খলনায়ক হলেও বাস্তবে ডন এমন নন। তাকে এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন। আসামিপক্ষের আবেদনে আরও যুক্তি দেওয়া হয় যে, সালমান শাহের মৃত্যুর সুরতহাল রিপোর্ট, দুটি পোস্টমর্টেম রিপোর্ট, ভিসেরা রিপোর্ট এবং রাসায়নিক রিপোর্ট বিশ্লেষণ করলে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়। তাই ডন জামিনের হকদার বলে দাবি করেন তার আইনজীবী।

এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডনকে গ্রেপ্তার করে। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে পাঁচ দিনের রিমান্ড শেষে ৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং এর আগে ১২ আগস্ট তার জামিন আবেদন প্রথমবার নাকচ করা হয়েছিল।

উল্লেখ্য যে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তীতে এটি হত্যা মামলা হিসেবে রূপ নেয়। দীর্ঘ সময় ধরে চলমান এই আলোচিত মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সালমান শাহ হত্যা মামলা: ফের নামঞ্জুর খলনায়ক ডনের জামিন

আপডেট সময় : ১২:৩৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬