ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়ে ৪ শতাংশ হতে পারে: এডিবি এশিয়ান গেমসে সাইক্লিং থেকে ছিটকে গেলেন সবুর ও শাহাদাত বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব ১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি

না ফেরার দেশে সংগীতশিল্পী ও অভিনেতা মুকুল জামিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনয় ও সংগীত—দুই অঙ্গনেই পরিচিত মুখ মুকুল জামিল। রোববার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক প্রয়াণে সংগীত ও অভিনয় জগতের সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মুকুল জামিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন। সংগীতশিল্পী মিলন তাঁর প্রয়াত সহকর্মীকে স্মরণ করে লিখেছেন, 'আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন।' মিলন আরও জানান, মুকুল জামিল মূলত সংগীতশিল্পী হলেও তাঁর 'সেলফি' গানে মজার ছলে মডেল হিসেবে অভিনয় করিয়েছিলেন। এরপর থেকে তিনি মিলনের আরও অনেক গানে অভিনেতা হিসেবে কাজ করেছেন।

মুকুল জামিলের সংগীতজীবনের শুরুটা হয়েছিল ছোটবেলায় বোনের হাত ধরে। রবীন্দ্রসংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া 'আমি তো এমনই' শিরোনামে তাঁর একটি একক অ্যালবামও প্রকাশিত হয়েছে।

তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে 'মন', 'আচ্ছা', 'বিলবোর্ড', 'ভালবাসার মানে' ও 'ফাগুনের হাওয়া'। এছাড়া এটিএন বাংলায় তাঁর গাওয়া 'চায়ের চুমুকে' গানটি বেশ প্রচার পেয়েছিল।

সংগীতের গণ্ডি পেরিয়ে মুকুল জামিল অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ২০১৯ সালের 'ওয়েডিং বেলস', ২০২২ সালের 'আমানুষ' এবং ২০২৪ সালের 'ছাত্রী বউ'।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে সংগীতশিল্পী ও অভিনেতা মুকুল জামিল

আপডেট সময় : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬