ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আর নেই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সিনিয়র সদস্য, টেলিভিশন ব্যক্তিত্ব ও ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের নির্মাতা মুস্তাফিজুর রহমান মারা গেছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হলো। মরহুমের দুই ছেলে দেশের বাইরে অবস্থান করায় আগামী ৩০ জুলাই তার দাফন সম্পন্ন হবে।

মুস্তাফিজুর রহমান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক হিসেবে পরিচিত ছিলেন। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’র প্রযোজক হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এছাড়া হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিভিশন প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও নির্মাণশৈলী বাংলা টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) এবং পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফল প্রযোজক হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের অসংখ্য গণমাধ্যমকর্মীকে গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রখ্যাত প্রযোজক মুস্তাফিজুর রহমান আর নেই

আপডেট সময় : ০৬:৪৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬