ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: পিরোজপুরে হাসনাত আবদুল্লাহ গোবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নাজমুস সাদাত বিশ্বকাপের সেরা গোলরক্ষক স্পেনের উনাই সিমন যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর পরামর্শ সুখী দাম্পত্য জীবন গড়ে তোলার চার নববী কৌশল প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা টানা পঞ্চমবার সঠিক ভবিষ্যদ্বাণী: ২০২৬ বিশ্বকাপ জয়ী স্পেনের নাম আগেই জানত ইএ সরিষাবাড়ীর রাধানগর সানসেট পয়েন্টে দর্শনার্থীদের ভোগান্তি ও ক্ষোভ ২৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে জয় চৌধুরী ও মৌ খানের ‘স্নেহের বন্ধন’ জনগণের সমর্থন পেলে সংসদে ১৬০ আসন পাবো: হাসনাত আব্দুল্লাহ

স্পেনের জয়ে ফেসবুক পোস্টে ব্রাজিলকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য জয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন উপস্থাপক ও অভিনেতা শারিয়ার নাজিম জয়। মঙ্গলবার ২০ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল। থুক্কু স্পেন। তবে আর্জেন্টিনা ছাড়া অন্য যে কোনো দল হলে খেলা শেষ হতো ৮-০ গোলে।’

তার এই পোস্ট প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীদের মাঝে শুরু হয় নানা আলোচনা ও প্রতিক্রিয়া। এক পক্ষের মতে, জয়ের এই মন্তব্যে মূলত আর্জেন্টিনার লড়াকু মানসিকতারই প্রশংসা করা হয়েছে। তাদের দাবি, শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, অভিনেতা মূলত সেই দিকটিই ইঙ্গিত করতে চেয়েছেন। অন্যদিকে, অনেকেই এটিকে ফুটবল ঘিরে স্বাভাবিক খুনসুটি বা রসিকতা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ তার এই মন্তব্যকে অতিরঞ্জিত বলেও সমালোচনা করেছেন, যা সমর্থকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হয়েছিল। ১২০ মিনিট শেষে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জয় করে। ম্যাচের শুরু থেকেই স্পেন বল দখলে রেখে আর্জেন্টিনার রক্ষণে ভীতি ছড়াতে থাকে। তৃতীয় মিনিটে লামিন ইয়ামালের শট আর্জেন্টাইন ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের শরীরে আটকে যায়। চতুর্থ মিনিটে প্রতিআক্রমণ থেকে আর্জেন্টিনাকে রক্ষা করেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। ১৮তম মিনিটে ইয়ামালের ক্রস গ্লাভসবন্দি করেন মার্টিনেজ এবং ৩৮তম মিনিটে মিকেল ওইয়ারাসাবালের শটও সহজেই ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এরপর ম্যাচের গতি কিছুটা কমে এলেও আক্রমণ গড়ার লড়াইয়ে মেতেছিল উভয় দল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

স্পেনের জয়ে ফেসবুক পোস্টে ব্রাজিলকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য জয়ের

আপডেট সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬