ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর বিএনপি, দৌড়ঝাঁপে একাধিক প্রার্থী শিল্পকলায় গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চারজন শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির তিন শীর্ষ নেতা ভুল হিসাব-নিকাশে ইয়েমেনের যুদ্ধে নতুন করে জড়িয়ে পড়লো সৌদি আরব যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষা ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয় এক বছরেও গাজায় শান্তি ফেরাতে ব্যর্থ ট্রাম্পের শান্তি বোর্ড রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ১২ অক্টোবর পর্যন্ত, স্থগিত বাংলাদেশের ৯ ফ্লাইট দেশের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার আহ্বান রাষ্ট্রপতির ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছ আগামরা রোগে আক্রান্ত

সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: পিরোজপুরে হাসনাত আবদুল্লাহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। সোমবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ পর্যন্ত পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে তারা ধারাবাহিকভাবে কথা বলছেন। তিনি আরও বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো ধরনের চাপ বা রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটপাটকারী ও ভোট জালিয়াতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তার ভাষ্যমতে, দেশের সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধ করতে হবে। দুর্নীতি, দখলদারত্ব ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: পিরোজপুরে হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৬:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬