ঢাকা ০২:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে বিক্ষোভ প্রকৃতি রক্ষায় আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি ঢাকায় ছয় মাসের মধ্যে চালু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বাস, ৯৮টি রুট কমে ৩২ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে থামল বাংলাদেশ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভবিষ্যতের ঝামেলা এড়াতে সন্তানকে বিষ খাইয়ে হত্যা: আদালতে সৎমা ককরোচ জনতা পার্টির আন্দোলনে সরব শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ ঢামেকের জরুরি বিভাগে মরদেহ রেখে উধাও দুই ব্যক্তি সিজেপির আইনজীবী দলের প্রধান রত্না সিং আটক

বিশ্বকাপের সেরা গোলরক্ষক স্পেনের উনাই সিমন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপজুড়ে স্পেনের গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে ছিলেন উনাই সিমন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জিতেছেন এই স্প্যানিশ তারকা। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে সেরা গোলরক্ষককে এই স্বীকৃতি দেওয়া শুরু হয়। ২০০৬ সাল পর্যন্ত এটি ‘লেভ ইয়াসিন অ্যাওয়ার্ড’ নামে পরিচিত থাকলেও ২০১০ সাল থেকে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘গোল্ডেন গ্লাভস’।

স্পেনের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজের করে নিলেন সিমন। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর ইকের কাসিয়াস প্রথম স্প্যানিশ হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন। ১৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন। গত রবিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

পুরো টুর্নামেন্ট জুড়ে সিমনকে খুব একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। গত মৌসুমে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ী গোলরক্ষক দাভিদ রায়াকে টপকে স্পেনের কোচ তাকেই দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে বেছে নিয়েছিলেন। কোচের আস্থার প্রতিদান দিয়ে তিনি পোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। পুরো আসরে খেলা আট ম্যাচের মধ্যে তিনি মাত্র একটি গোল হজম করেছেন, যা ছিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের সেরা গোলরক্ষক স্পেনের উনাই সিমন

আপডেট সময় : ০৬:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬