ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, একাই রথযাত্রার আয়োজন সামলালেন শ্রীময়ী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রথযাত্রার দিন সকাল থেকেই উৎসবের আমেজ ছিল অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বাড়িতে। প্রতি বছরের মতো এবারও তারা বাড়িতেই পূজার আয়োজন করেছিলেন, তবে কাঞ্চন মল্লিকের শুটিং থাকায় এবার কিছুটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তাদের। গণমাধ্যমের সাথে আলাপকালে শ্রীময়ী জানান, কাঞ্চন শুটিংয়ে ব্যস্ত থাকায় তাকে একাই সব দায়িত্ব সামলাতে হয়েছে। এমনকি গতকাল রাত দেড়টা পর্যন্ত শুটিংয়ের কারণে কাঞ্চন বাড়িতে ফিরতে পারেননি।

বৃষ্টির কারণে বাইরে বের হওয়া সম্ভব হয়নি জানিয়ে অভিনেত্রী বলেন, কাঞ্চন থাকলে পাড়ায় বের হতেন, মেয়ে কৃষভি রথ টানত ও বাঁশি বাজাত। তবে বাড়িতেই রথ সাজিয়ে কৃষভিকে নিয়ে সময় কাটিয়েছেন তিনি। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে নতুন পোশাকে সাজিয়েছেন শ্রীময়ী। প্রতিবারের মতো এবারও তিনি ঠাকুরকে পাগড়ি ও গহনায় সুসজ্জিত করেছেন।

পূজার ভোগের বিষয়ে শ্রীময়ী কিছুটা মন খারাপের সুরে জানান, একা হাতে সব সামলাতে গিয়ে এবার অন্নভোগ রান্না করা সম্ভব হয়নি। তাই জিভেগজা, খাজা, ক্ষীরের মিষ্টি কিনে আনার পাশাপাশি বাড়িতে মালপোয়া ও পায়েস তৈরি করেছেন। এছাড়া রথযাত্রার রীতি মেনে পাঁপড়ভাজা ও জিলিপি খাওয়ার বিষয়টিও বাদ দেননি তারা।

ছোট্ট কৃষভিকে নিয়ে উৎসবের দিনটি বেশ উপভোগ করেছেন শ্রীময়ী। গত বছর কৃষভি খুব ছোট থাকায় রথ টানার বিষয়টি বুঝতে পারেনি, তবে এবার নতুন জামা পরে সে পরম আনন্দে সারাবাড়ি রথ টেনেছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন, একাই রথযাত্রার আয়োজন সামলালেন শ্রীময়ী

আপডেট সময় : ০১:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬