ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ের ঘোষণা দিলেন পরীমনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলের প্রতি নিজের মুগ্ধতা ও সমর্থনের কথা বারবার প্রকাশ করে আসছেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমনি। এই সমর্থনকে আরও এক ধাপ বাড়িয়ে বুধবার (১৫ জুলাই) রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ ঘোষণা দিয়েছেন তিনি। নিজের পোস্টে পরীমনি জানান, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয় করলে তিনি আবারও বিয়ে করবেন। তার ভাষ্যমতে, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’

পরীমনির এই ঘোষণার পর থেকেই তার অনুরাগী ও ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই তার কাছে বিয়ের তারিখ ও ভেন্যু সম্পর্কে জানতে চেয়েছেন। এমন এক প্রশ্নের জবাবে পরীমনি জানিয়েছেন, তার এই নতুন বিয়ের আয়োজনটি হবে একটি ‘ডেস্টিনেশন ওয়েডিং’।

উল্লেখ্য যে, এই বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই পরীমনি আর্জেন্টিনা দলের প্রতিটি সাফল্য নিজের মতো করে উদযাপন করছেন এবং সেই আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে তাকে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি পরা অবস্থায় দেখা যায়। তার জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির আবহ সংগীত হিসেবে ব্যবহার করা হয়েছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ গান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ের ঘোষণা দিলেন পরীমনি

আপডেট সময় : ০৬:১৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬