ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপির ৪৮ বছরে রাবি ক্যাম্পাসে শিক্ষক ফোরামের বর্ণাঢ্য র‍্যালি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর গোলাম ছাদিক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে ফোরামের সভাপতি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং শিক্ষাঙ্গনে মুক্ত, নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিএনপির ৪৮ বছরে রাবি ক্যাম্পাসে শিক্ষক ফোরামের বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬