
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর গোলাম ছাদিক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম উপস্থিত ছিলেন। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে ফোরামের সভাপতি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং শিক্ষাঙ্গনে মুক্ত, নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২