ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি

টিএসসির ফিমেল জোন নিয়ে প্রশ্ন তুললেন আব্দুল কাদের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য নতুন একটি ‘ফিমেল জোন’ চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এই উদ্যোগের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসের বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

বিষয়টি নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদের। তিনি জানান, পর্দার ঘেরাটোপ দিয়ে তৈরি এই ‘ফিমেল জোন’কে তিনি আপাতদৃষ্টিতে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই দেখছেন। তার মতে, হিজাব-নিকাব পরা পর্দানশীন শিক্ষার্থীসহ অনেক নারীই পাবলিক পরিসরে খাবার গ্রহণে অস্বস্তি বোধ করেন। টিএসসি যেহেতু সব শিক্ষার্থীর মিলনস্থল, তাই সেখানে সবার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তবে এই উদ্যোগের পাশাপাশি তিনি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদার বিষয়ে ডাকসুর অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। কাদেরের দাবি, টিএসসিতে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রধান সমস্যা হলো ব্যবহার অনুপযোগী ওয়াশরুম। পর্দাঘেরা জোন তৈরির চেয়ে ওয়াশরুমের মতো জরুরি বিড়ম্বনা নিরসনে ডাকসুকে যতটা উৎসাহী হওয়া প্রয়োজন ছিল, বাস্তবে তা দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ডাকসুকে শুরু থেকেই একটি নির্দিষ্ট ঘরানার মানুষের সুবিধা-অসুবিধাকে প্রাধান্য দিয়ে কাজ করতে দেখা গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান বা পর্দার ঘেরাটোপের মতো বিষয়গুলো নির্দিষ্ট আদর্শিক চিন্তার প্রতিফলন বলে তিনি মনে করেন। আব্দুল কাদের বলেন, কেবল পর্দার আড়ালে খাবারের ব্যবস্থা করলেই হবে না, বরং নির্বাচনের আগে ও পরে নারীদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। পরিশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, এই ‘ফিমেল জোন’ যেন ভবিষ্যতে ডাকসুর কোনো নির্দিষ্ট উইংয়ের ‘টিএসসি শাখা অফিসে’ পরিণত না হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

টিএসসির ফিমেল জোন নিয়ে প্রশ্ন তুললেন আব্দুল কাদের

আপডেট সময় : ১০:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬