ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কমল রৌপ্যের দরও লাউয়াছড়ায় ছাড়া ৯ লজ্জাবতী বানরের ৭টিই মৃত, গবেষণায় উদ্বেগজনক চিত্র সপ্তাহের শুরুতেই দেশের বাজারে কমলো সোনার দাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু এসএসসি ফল পুনর্নিরীক্ষণ: ১৩ লাখ খাতা যাচাইয়ের চ্যালেঞ্জ শিক্ষা বোর্ডের ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ, এনসিপি’র কর্মসূচি প্রতিহতের ঘোষণা ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস সংঘর্ষে ১৫ আহত, ১ জনের অবস্থা গুরুতর টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ মৃত্যু, পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে বুন্দেসলিগা জয় শুরু বায়ার্নের

চট্টগ্রাম বাদে আজ সব বোর্ডের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা বাদে আজ বুধবার (১৫ জুলাই) দেশের অন্য সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিত বা সময়সূচি পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা প্রশাসন। ফলে বুধবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

নির্ধারিত রুটিন অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পাঁচটি জেলা ছাড়া অন্য সকল কেন্দ্রে এই পরীক্ষাগুলো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একদল এইচএসসি পরীক্ষার্থী বিক্ষোভ করেন। দিনভর আন্দোলনের পর রাতে তারা কর্মসূচি স্থগিত করলেও নতুন আন্দোলনের ঘোষণা দেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবারের পরীক্ষা হবে কি না, তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাওয়া হলে রাত পর্যন্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বাদে আজ সব বোর্ডের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬