ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কমল রৌপ্যের দরও লাউয়াছড়ায় ছাড়া ৯ লজ্জাবতী বানরের ৭টিই মৃত, গবেষণায় উদ্বেগজনক চিত্র সপ্তাহের শুরুতেই দেশের বাজারে কমলো সোনার দাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু এসএসসি ফল পুনর্নিরীক্ষণ: ১৩ লাখ খাতা যাচাইয়ের চ্যালেঞ্জ শিক্ষা বোর্ডের ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ, এনসিপি’র কর্মসূচি প্রতিহতের ঘোষণা ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস সংঘর্ষে ১৫ আহত, ১ জনের অবস্থা গুরুতর টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ মৃত্যু, পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে বুন্দেসলিগা জয় শুরু বায়ার্নের সময়মতো সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব ছোঁয়াচে রোগ হাম

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস সংঘর্ষে ১৫ আহত, ১ জনের অবস্থা গুরুতর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার শেষ সীমান্ত ২৯ মাইল কদমতলী এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বিবরণ অনুযায়ী, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাইট কোচ তাজ পরিবহন এবং ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা লোকাল সিপি এল পরিবহনের মধ্যে এই সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সরোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং গুরুতর অবস্থায় কিছু লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।”

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে বাস সংঘর্ষে ১৫ আহত, ১ জনের অবস্থা গুরুতর

আপডেট সময় : ১১:০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬