ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, ৩ নেতাকর্মী গ্রেফতার মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তির ব্যবহার মহেশপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ১ আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের এলএনজি কার্গো নিয়ে বিতর্ক: ১০ বছরের সর্বনিম্নে দেশের গ্যাস সরবরাহ গুরুদাসপুরে ৪৭ লাখ টাকার ড্রেন নির্মাণে গাফিলতি, দুর্ভোগে শতাধিক পরিবার গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৬২৬ বার পড়া হয়েছে

বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবীনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে অলি মিয়া (৫০) নামের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত অলি মিয়া উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত শহীদ মিঞার ছেলে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বহু মামলার আসামি ইকবাল হোসেনের সাথে অলি মিয়ার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছি। রোববার বিকালে গ্রামের একজনের জানাজা শেষে বাড়ি ফেরেন। পরে ইকবাল ও তার লোকজন অলি মিয়াকে বাড়ি থেকে তুলে পাশের জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে। তাকে গুরুতর আহত অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বর্মণ জানান, নিহত অলি মেম্বারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

নিহতের ছোট বোন কল্পনা বেগম জানান, আমার ভাই বাড়ি ফেরার পর সন্ত্রাসী ইকবালসহ ১০-১৫ জনের একটি দল আমাদের বাড়িতে এসে বাড়ি ঘেরাও করে আমার ভাইকে ধরে নিয়ে বাড়ির পাশে জমিতে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা ভাইকে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার বলে আমার ভাই মারা গেছেন। আমি ভাই হত্যার বিচার চাই।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আজকে অলি মেম্বারের ওপর ইকবালের লোকজন হামলা চালায়, তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা আসামি ধরতে অভিযান চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড়ি থেকে তুলে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩