সংবাদ শিরোনাম :
শিক্ষা, জনপ্রশাসনসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিব পদমর্যাদা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সরকার শিক্ষা ও জনপ্রশাসনসহ দুটি মন্ত্রণালয় এবং একটি বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার রাতে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
পদোন্নতি পাওয়া এই তিন কর্মকর্তা বর্তমানে চুক্তিভিত্তিক সচিব হিসেবে কর্মরত আছেন। তারা হলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh
























