ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন বিশ্বমঞ্চে নজর কাড়ল চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও সফট পাওয়ার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব ৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু

রাজধানীর ধানমণ্ডি ও মহাখালীতে দু’টি ভবনে অগ্নিকাণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমণ্ডি ও মহাখালীতে গতকাল দু’টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ধানমণ্ডি ২৭ নম্বরে অবস্থিত এপেক্সের শোরুমে গতকাল সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, ভবনের চারতলায় এপেক্সের গোডাউনের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে আগুনের উৎপত্তি ঘটে। স্থানীয়রা প্রথমে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ডিজি আরও জানান, ভবনটির ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেয়া হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

একই দিন সকাল ১১টা ১২ মিনিটের দিকে মহাখালীতে পৃষ্ঠা ৫ কলাম ১-এ অবস্থিত বৃটিশ আমেরিকান টোব্যাকোর পুরনো একটি পরিত্যক্ত ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ১ ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে। ভবনটি পরিত্যক্ত হওয়ায় ভেতরে কেউ ছিল না এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাজধানীর ধানমণ্ডি ও মহাখালীতে দু’টি ভবনে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:২১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬