ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

চিকিৎসাসেবায় ছাড় দিতে ইবনে সিনা ও রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৫

রমনা সমাজকল্যাণ সোসাইটির সদস্য ও তাদের পরিবারের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে বিশেষ ছাড়ের উদ্যোগ নিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় সোসাইটির সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের আওতাধীন যেকোনো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নির্দিষ্ট চিকিৎসাসেবায় বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

গত বৃহস্পতিবার ইবনে সিনা ডি. ল্যাব ও কনসালটেশন সেন্টারের মালিবাগ শাখার কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিয়াজ মাখদুম শিবলী বলেন, রমনা সমাজকল্যাণ সোসাইটির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এটিকে তারা নিজেদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছেন।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন এই চুক্তিকে সদস্যদের কল্যাণে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইবনে সিনা ট্রাস্টের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির ফলে তাদের সদস্যরা সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি রমনা থানার আওতাধীন সব হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের দারুণ সুযোগ পাবেন। ভবিষ্যতে উভয় পক্ষ যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও রিজিওনাল ইনচার্জ (কর্পোরেট) মোহাম্মদ মাসুদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন) কামরুল হাসান রিপন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ শহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ হাবিবুল্লাহ মারুফ, সিনিয়র অফিসার (কর্পোরেট রিজিওন) মোয়াজ্জেম হোসেন এবং অফিসার (কর্পোরেট উইং) হাছনুর রহমান khan।

রমনা সমাজকল্যাণ সোসাইটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সিনিয়র সহকারী সচিব জায়েদুল হক, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ফারুক, কার্যকরী সদস্য সুলতান উদ্দিন, আবু মুছা, রেজাউল হক, গোলাম মোস্তফা শওকত, আলমগীর হোসাইন ও নূরের রহমান পারভেজ। এছাড়া পশ্চিম মালিবাগের বাসিন্দা মো. আব্বাস এবং সিদ্ধেশ্বরী যুব কল্যাণ সোসাইটির মো. তাসদিকসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চিকিৎসাসেবায় ছাড় দিতে ইবনে সিনা ও রমনা সমাজকল্যাণ সোসাইটির চুক্তি

আপডেট সময় : ০৪:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬