ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

গুলশান লেকের এসটিপি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার গুলশান লেক এবং মহাখালীর রাজউক ইউআরপি ভবন এলাকা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বুধবার সকালে এই পরিদর্শনকালে তিনি গুলশান লেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন। এ সময় তাঁর সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সেখানে এসটিপি স্থাপনের কাজের খোঁজখবর নেন। কাজের অগ্রগতি দেখে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি গুলশান-২ নম্বরের ১৮ নম্বর সড়ক সংলগ্ন লেক এলাকাও ঘুরে দেখেন। পরিদর্শনকালে লেকগুলোকে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের অংশ হিসেবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মহাখালীতে অবস্থিত রাজউক ইউআরপি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিমন্ত্রী তাঁদের অত্যন্ত দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, "একটি পরিকল্পিত ও টেকসই নগর গড়ে তুলতে সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গুলশান লেকের এসটিপি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬