ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ সিংড়ায় ভুটভুটি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ডেঙ্গু মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইটে মিলল ৮ যুদ্ধবিমান জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির প্রলোভনে লিবিয়ায় পাচার, সিআইডির হাতে গ্রেপ্তার ২

ইমাম মৃধার মৃত্যুরহস্য উদঘাটনে গোপালগঞ্জে স্বজনদের মানববন্ধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে ইমাম মৃধা নামের এক যুবকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার উলপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানান।

স্বজনদের অভিযোগ, ইমাম মৃধার মৃত্যু নিয়ে শুরু থেকেই তাদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ রয়েছে। তাদের দাবি, ইমাম মৃধার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ পাওয়া গেছে। এসব বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, যদি এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকে, তবে দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইমাম মৃধা গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ। মরদেহ উদ্ধারের পর থেকেই স্বজনরা ঘটনাটি আত্মহত্যা কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন। স্থানীয়রা জানিয়েছেন, তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই সন্দেহ দূর হবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইমাম মৃধার মৃত্যুরহস্য উদঘাটনে গোপালগঞ্জে স্বজনদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬