ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে মারধরের শিকার যুবক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের জেরে এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার কুশলা গ্রামে কবির শেখ (৩৫) নামে ওই যুবককে মারধর করেন এক শিক্ষিকার স্বজনরা। আহত কবির শেখ ওই উপজেলার বিরামেরকান্দি গ্রামের সরোয়ার শেখের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, প্রায় ছয় মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে কবির তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এর মধ্যে তাকে পথরোধ করা এবং পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। বিষয়টি স্থানীয়দের এবং কবিরের পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জণ ভক্ত জানান, অভিযোগ পাওয়ার পর তারা কবির ও তার পরিবারের সদস্যদের ডেকে সতর্ক করেছিলেন। তখন কবির আর উত্ত্যক্ত করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে রোববার সকালে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষিকার পথরোধ করলে তার স্বজনরা কবিরকে মারধর করেন।

ঘটনা সম্পর্কে ওই শিক্ষিকা বলেন, 'উত্ত্যক্তের কারণে আমাকে ছুটিও নিতে হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসে আবেদন করেও প্রতিকার পাইনি। তবে তাকে যে মারা হয়েছে, সে বিষয়ে আমি জানি না।'

আহত কবিরের ভাতিজি জোসনা বেগম জানান, তার চাচার মানসিক সমস্যা রয়েছে। আগে অটোরিকশা চালানোর সময় শিক্ষিকার সঙ্গে পরিচয় হয় এবং এরপর থেকে তিনি তাকে বিয়ের জন্য পাগলের মতো আচরণ শুরু করেন। তবে এভাবে মারধর করাকে তিনি অনুচিত বলে মন্তব্য করেছেন।

কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই রাকিব হোসেন জানিয়েছেন, এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে মারধরের শিকার যুবক

আপডেট সময় : ০৬:১৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬