ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা

খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ এবং মহাসড়ক অবরোধ করে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা-পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগকর্মী মো. মাহফুজ জুয়েল (৩১), মো. রুবেল (৩২), ছাত্রলীগকর্মী মো. সাকিল (২৪), জেলা কৃষক লীগের সদস্য সুজন বিশ্বাস (৪৩) এবং জেলা কৃষক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন চৌধুরী (৫১)।

পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর গভীর রাতে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া গত ২০ সেপ্টেম্বর গভীর রাতে গোলাবাড়ী ইউনিয়নের বড়পাড়া এপিবিএন ক্যাম্পসংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় সেখানে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেওয়ার ফলে যানবাহন চলাচল ব্যাহত হয় বলে পুলিশ জানিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এসব ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিধি অনুযায়ী জেলহাজতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬