ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরের কোনাবাড়ীতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় সানজিদা আক্তার (২৩) নামের এক তরুণীকে নিজ বাসায় ঢুকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি আমবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সানজিদার ভাড়া বাসায় হুট করেই এক যুবক প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক ধারালো ছুরি দিয়ে সানজিদার বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। সানজিদার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার তদন্ত শেষ করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কোনাবাড়ীতে বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৩:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬