ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

দৌলতপুরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ ও শুকনো খাবার বিতরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারী এলাকার প্রায় ৬০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ বেলাল উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের বিপদে পাশে দাঁড়ানো ঈমানি ও নৈতিক দায়িত্ব। তিনি পানিবন্দী মানুষের কষ্ট লাঘবে এই মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এলাকার বিত্তবানদের দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাজহার মাহবুব। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরজ উল্লাহ, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ খাজা আহমেদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আক্তারুজ্জামান, চিলমারী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওহীদসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দৌলতপুরে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ ও শুকনো খাবার বিতরণ

আপডেট সময় : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬