ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে বিষধর সাপের কামড়ে ভ্যানচালকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার টেটনপাড়া গ্রামের বাসিন্দা আবু তাহের (৬০) নামে এক ভ্যানচালক বিষধর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু তাহের মৃত ফজলুর রহমানের ছেলে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় আবু তাহেরের বাম কাঁধের নিচে বিষধর সাপ দংশন করে। তবে শুরুতে সাপটি দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা বিষয়টি গুরুত্বের সাথে নেননি। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়।

পরদিন সকালে অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সাপের দংশনের বিষয়টি নিশ্চিতভাবে জানাতে না পারায় চিকিৎসার শুরুতে কিছুটা বিলম্ব হয়েছিল বলে জানা গেছে।

ঘটনাটি সম্পর্কে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ নেই মর্মে মঙ্গলবার রাত ৯টার দিকে থানায় একটি লিখিত আবেদন করা হয়েছে। পরিবারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নাটোরে বিষধর সাপের কামড়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬