ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ আইচায় ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় ধারাবাহিকভাবে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মো. মামুন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৭ সেপ্টেম্বর বাবুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। চুরির এই ঘটনায় দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারের পর মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানির পর চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে ছয়জন আইনজীবী উপস্থিত ছিলেন। ধৃত মামুনের বাড়ি চরকলমি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজরুলনগর এলাকায় এবং তার বাবার নাম হারুন সরদার।

পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের বিরুদ্ধে পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, ট্রান্সফরমার চুরির ঘটনার পর ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রযুক্তির সহায়তাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া ট্রান্সফরমার চুরি প্রতিরোধে রাতের টহল ও পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আইচায় ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ১১:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬