ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে বাসা থেকে বিএম কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল সরকারি বিএম কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রুনা আক্তার (২৮)। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালনের দিনই বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক সংলগ্ন নতুন রাস্তা এলাকার একটি ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে রুনার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। চলতি সেপ্টেম্বর মাসের ১ তারিখে তিনি নিজেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন।

বাড়ির মালিকের স্ত্রী জানান, বাসাটি ভাড়া নেওয়ার পর থেকে রুনার স্বামী শাওন কখনো সশরীরে আসেননি। তবে রুনার মাধ্যমে ভিডিও কলে বাড়ির মালিকপক্ষের সঙ্গে তার কথা হতো। বাসা ভাড়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা এখনো জমা দেওয়া হয়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বরিশালে বাসা থেকে বিএম কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬