ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বরগুনার তালতলীতে ভেঙে পড়া সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় হাজারো মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘ দুই যুগ আগে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সম্প্রতি এটি পুরোপুরি ভেঙে যাওয়ায় তালুকদার পাড়া ও বড়াইতলী এলাকাসহ আশেপাশের মৌরভী ও পাওয়া পাড়া এলাকার বাসিন্দাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

সেতুটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। বিশেষ করে তালুকদার পাড়া মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী বিকল্প কোনো সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খাল পারাপার করতে বাধ্য হচ্ছে। এতে তাদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুলে উপস্থিতির হারও কমে যাচ্ছে।

তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের জানান, শিক্ষার্থীরা সময়মতো স্কুলে আসতে পারছে না এবং প্রতিদিন ঝুঁকি নিয়ে খাল পার হওয়ার কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দ্রুত এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ভেঙে যাওয়া সেতুটি অপসারণসহ নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশল বিভাগকে বলা হয়েছে। শিক্ষার্থী এবং জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য জরুরিভিত্তিতে আপদকালীন একটি কাঠের পুল নির্মাণের প্রাক্কলনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পারাপারের বিকল্প ব্যবস্থা নিশ্চিতকল্পে দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বরগুনার তালতলীতে ভেঙে পড়া সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

আপডেট সময় : ১২:০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬