সিলেটের সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আপডেট সময় : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধীনস্থ বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপির সদস্যরা এই অভিযানে অংশ নেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজি জব্দ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার এবং জিন্স প্যান্টও উদ্ধার করেছে বিজিবি।
উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ১৮ হাজার ২ শত ৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানের বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার বন্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




























