ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

কুলাউড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র‍্যালি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য মোবারক র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৃথিমপাশা ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রবিরবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় পতাকা, লাল-সবুজ ও দলীয় পতাকা হাতে নিয়ে একটি বিশাল মোবারক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রবিরবাজার থেকে শুরু হয়ে সুলতানপুর ও পৃথিমপাশা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রবিরবাজারের বিভিন্ন চৌমুহনী ঘুরে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। কর্মসূচি শেষে উপস্থিত মুসল্লি ও অংশগ্রহণকারীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

এই বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ হাবিবুর নুর, ব্যবসায়ী সামছুল আরেফিন কামাল, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম, ইউনিয়ন তালামীযের সভাপতি তুফায়েল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং তাজুল ইসলাম তাজ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিবার সন্ধ্যা থেকে দক্ষিণ রবিরবাজার লাইটেস স্ট্যান্ডে একটি ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুলসহ স্থানীয় ইসলামি শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি গজল পরিবেশন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র‍্যালি

আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬