ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

কুলাউড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মামলার প্রতিবাদে মানববন্ধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ট্রাট্টিউলি হেবাইরতল জামে মসজিদের নিলামের টাকা আত্মসাৎ এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও কয়েকজন মুসল্লির বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২১ আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের পূর্বের নিলামের টাকা এবং কয়েক মাসের বেতন বাবদ পাওনা আদায়ের বিষয় নিয়ে মবশ্বির আলী (৪১) ও উসমান মিয়ার (৩৩)-এর সঙ্গে মসজিদ কমিটি ও মুসল্লিদের কথা-কাটাকাটি হয়। তাদের কাছে নিলাম বাবদ ২২ হাজার টাকা এবং বেতন বাবদ ৩ হাজার ৯০০ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন মুসল্লিরা। পাওনা টাকা চাইলে ওই দুই ব্যক্তি তা দিতে অস্বীকৃতি জানান এবং মসজিদ প্রাঙ্গণে হট্টগোল ও দুর্ব্যবহার করেন। এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও জানান, পরবর্তীতে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও কয়েকজন মুসল্লিসহ মোট আটজনের বিরুদ্ধে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। তারা এটিকে একটি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। এছাড়া অভিযুক্ত মবশ্বির আলী ও উসমান আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, গরু চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মে জড়িত বলে অভিযোগ তোলা হয়। তবে এসব বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ জানান, এ বিষয়ে তিনি অবগত নন, তবে অভিযোগ পেলে আইনি সমাধানের চেষ্টা করবেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যেহেতু আদালতে বিচাধিন রয়েছে, তাই আদালতের রায় বা নির্দেশনা পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬