ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া দাবি করেন, উপজেলার টায়াগছ এলাকায় একটি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট আয়োজিত একটি মানববন্ধন থেকে একটি বিশেষ মহল সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাঁর নাম জড়িয়ে বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচার ছড়িয়েছে। এতে তাঁর সামাজিকভাবে চরম সম্মানহানি হয়েছে। তিনি জানান, ঘটনার সময় তাঁর ছেলে অসুস্থ থাকায় তিনি নিজে ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বাবা মুঠোফোনে তাঁকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করার এবং থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

বিএনপি নেত্রী আরও বলেন, তাঁর পরামর্শে শিশুটির বাবা থানায় গেলেও কেবল একটি আবেদন জমা দিয়ে সেখান থেকে চলে আসেন। পরবর্তীতে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে তিনি জানতে পারেন যে, শিশুটির পরিবারের সঙ্গে অপর পক্ষের সমঝোতা হয়েছে এবং থানায় একটি আপসনামাও জমা দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও গত ২৯ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র তাঁর বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ ছড়াতে শুরু করে এবং মানববন্ধনেও তাঁকে জড়িয়ে অপবাদ দেওয়া হয়।

এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সুলতানা রাজিয়া বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের এবং তাঁর ভাতিজা ও বিএনপি নেতা সাইদুর রহমান সরকার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬