ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করল কোস্ট গার্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকার পাঁচটি গোডাউন তল্লাশি করে মোট ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। জব্দ করা এই পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট গোডাউন মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ করা নিষিদ্ধ পলিথিনগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও অবৈধ মজুত প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করল কোস্ট গার্ড

আপডেট সময় : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬