ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

একই মামলায় বিধান চন্দ্রের বাবা রনজিত কুমার ও মা মমতা রানীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত সূত্রে জানা গেছে, বিধান চন্দ্রকে হত্যার দায়ে এবং তার বাবা-মাকে মরদেহ গুমের কাজে সহযোগিতার অভিযোগে এই দণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সাত বছর বয়সী শিশু নন্দিনী আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে মাটির অস্বাভাবিক নরম অবস্থা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। নন্দিনীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিধান চন্দ্রকে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন জানিয়েছেন, মাত্র ছয় কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ে বিচার সম্পন্ন হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এদিকে আদালতের এই রায়ে নিহত শিশুর স্বজনরা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা। নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন প্রধান আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০২:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬