ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে সরকার আন্তরিক: উপদেষ্টা মাহদী আমিন ১৫ বছরের জন্য নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু গৌরনদীতে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য আমি: ডোনাল্ড ট্রাম্প চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে কৃষক মিজানের অভাবনীয় সাফল্য সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না। তিনি পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব এবং মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার তাগিদ দিয়েছেন।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১ম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই আয়োজনের মধ্য দিয়ে ৫৮ জন প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার তাদের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করলেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ১৮ বছরের দীর্ঘ বঞ্চনার পর কর্মজীবনে প্রবেশ করা ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে স্বস্তি ফেরাতে পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও আশা প্রকাশ করেন যে, নবীন এই কর্মকর্তারা তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের চেতনা এবং ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজি আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অ্যাডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬