ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ নারী দল ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা ঢাবিতে নিকাবধারী শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি আমরা ভারতবিরোধী নই, বরং আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ জেসুসকে গালাগাল করেই রোনালদোর ক্যাম্প ছাড়া উচিত ছিল: রোমারিও বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ লুট দেশের সব খামারিকে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে সরকার আন্তরিক: উপদেষ্টা মাহদী আমিন ১৫ বছরের জন্য নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

গৌরনদীতে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদী উপজেলায় ঋণের কিস্তির টাকা ও পাওনাদারদের চাপের মুখে পুলিন তালুকদার (৫০) নামের এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পুলিন ওই এলাকার মৃত ওপেন্দ্রনাথ তালুকদারের ছেলে।

পারিবারিক সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, তিন কন্যাসন্তানের জনক পুলিন দীর্ঘ আট বছর মরিশাসে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন এবং নিজের বাড়ির কাছেই একটি চায়ের দোকান চালু করে জীবিকা নির্বাহ শুরু করেন। প্রবাসে যাওয়ার সময় তিনি বিভিন্ন এনজিও এবং স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু প্রবাসে থেকেও সেই ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করতে পারেননি তিনি। গত কয়েক দিন ধরে এনজিওর কিস্তির টাকা এবং স্থানীয় পাওনাদাররা ঋণের জন্য তাকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন।

ঋণের এই মানসিক চাপ সইতে না পেরে বৃহস্পতিবার ভোরের দিকে বাড়ির পাশের একটি বাগানে গিয়ে রশি দিয়ে গলায় ফাঁস দেন পুলিন। সকালে স্থানীয় বাসিন্দারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গৌরনদীতে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬