ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটির বাজেট ঘোষণা, নতুন কর নেই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করেছে চাঁদপুর পৌরসভা। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্লিম উল্যা সেলিম এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা এবং প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা। এছাড়া রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৩৪ কোটি ২০ লাখ টাকা। ব্যয়ের ক্ষেত্রে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা এবং সমাপনী স্থিতি ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি ৭০ লাখ টাকা, যার মধ্যে রাজস্ব উদ্বৃত্ত অন্তর্ভুক্ত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটির বাজেট ঘোষণা, নতুন কর নেই

আপডেট সময় : ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬