ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

সৈয়দপুরে তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) নিয়ামতপুর সরকারপাড়ার ‘নব দিগন্ত সংঘ ক্লাব’-এর খুদে ও তরুণ খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতিহা তাকমিলা এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু। অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল সরকারসহ অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের একটি কার্যকর উপায়। তিনি খুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে আরও বলেন, নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করে। এছাড়া এর মাধ্যমে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়, যা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য জরুরি।

উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিশু-কিশোরদের খেলার মাঠে ফিরিয়ে আনা সময়ের দাবি। তিনি তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের আবেদনের প্রেক্ষিতে এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে যাতে শিশু-কিশোরদের জন্য খেলাধুলার একটি বিস্তৃত পরিবেশ তৈরি করা যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সৈয়দপুরে তরুণ খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৩:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬