ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দীনের (৫৬) বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ জুলাই) ওই কিশোরীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলাউদ্দীন সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা পেশায় একজন দিনমজুর। গত সোমবার (২৭ জুলাই) সকালে তিনি তার অসুস্থ বড় মেয়েকে ডাক্তার দেখাতে দিনাজপুরে নিয়ে যান। একই সময়ে কিশোরীর মাও কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। ফলে ১৫ বছরের ওই কিশোরী বাড়িতে একাই অবস্থান করছিল।

ঘটনার দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন ওই বাড়িতে যান। তিনি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কিশোরীর কাছে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চান। কিশোরী ফটোকপি এনে দিলে আলাউদ্দীন বাড়ির অন্য সদস্যদের খোঁজখবর নেন। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তিনি ঘরে প্রবেশ করেন এবং কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধর্ষণের চেষ্টা চালান।

এ সময় নিজের আত্মরক্ষার্থে কিশোরী দ্রুত খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে সে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ইউপি সদস্য কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে দিনমজুর বাবা দিনাজপুর থেকে বাড়ি ফিরে মেয়ের গলায় আঁচড়ের দাগ এবং তাকে শারীরিকভাবে অসুস্থ দেখতে পান। এরপর তাকে চিকিৎসার জন্য দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত ইউপি সদস্য তাদের কোনো কথা না শুনে উল্টো হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামি আলাউদ্দীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬