ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে পুলিশ ক্যাম্পে পানিতে বিষ, অসুস্থ দুই পুলিশ সদস্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল সিটি করপোরেশন ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ জন পিরোজপুরের এলজিইডি প্রকল্পে রড ছাড়াই হাজার কোটি টাকা লুট চা শিল্পের বিকাশে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার ঘোষণা তারেক রহমানের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান সাবেক দুই রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ শিশু নিবাস প্রকল্পে ৩৮৫ কোটি টাকার অনিয়ম: তদন্তের নির্দেশ শরিফ ওসমান হাদি হত্যা মামলা: প্রধান আসামির স্ত্রী সাহেদা পারভীনের জামিন নামঞ্জুর জয়পুরহাটের অতিরিক্ত এসপি আরিফের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর

নরসিংদীতে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যের অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে

নরসিংদীতে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যের অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর পলাশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিমূলক কমেন্টের জেরে উত্তেজনা ছড়িয়ে পরলে অনন্ত কুমার ধর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পলাশ উপজেলার বালিয়া বকুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনন্ত কুমার ধর বকুলতলা গ্রামের নির্মল কুমার ধরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ধর্মীয় পোস্টের কমেন্ট বক্সে মহানবী (সা:) কে নিয়ে অ শ ই ধর নামের এক আইডি থেকে কটুক্তিমূলক কমেন্ট করে অনন্ত কুৃমার ধর। এ ঘটনায় তার বন্ধুমহলসহ এলাকার ধর্মপ্রাণ তৌহিদী জনতার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতেই তারা ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে অনন্ত কুৃমার ধরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পলাশ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিব জানান,এ ঘটনায় অনন্ত কুমার ধরের বন্ধুরা তাকে দুঃখ প্রকাশ করার জন্য বলেছিল। কিন্তু সে এ বিষয়ে কখনো দুঃখ প্রকাশ করবে না বলে জানায়। আমরা বিষয়টি জানার পর রাতেই অনন্ত কুমার ধরের বাড়িতে যাই। এ ঘটনায় আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এছাড়াও অন্য কেউ যেন এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও ভাঙচুর না করতে পারে সেজন্য তার পরিবার ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান করেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় অভিযুক্ত অনন্ত কুমার ধরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যের অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫